যথাসময়ে কুরবানি না করলে কিংবা কুরবানির পশু ক্রয় না করলে তার বিধান

প্রশ্ন: এক ব্যক্তি কুরবানির পশু ক্রয়ের পর ১২ জিলহজের মধ্যে তা কুরবানি করতে পারেনি। এখন তার কী করণীয়? আর কেউ যদি পশু ক্রয়ই না করে এবং কুরবানির সময় শেষ হয়ে যায়, তখন তার কী করণীয়?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি ক্রয়কৃত পশুটি জীবিত সদকা করে দেবে। আর কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি সে কুরবানির পশু ক্রয় না করে এবং কুরবানিও না করে থাকে, তাহলে তার ওপর কুরবানির যোগ্য একটি ছাগলের মূল্য সদকা করে দেওয়া ওয়াজিব। আর উভয় ক্ষেত্রেই যথাসময়ে কুরবানি না করার কারণে তাওবা-ইস্তিগফার  করা কর্তব্য।

সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া : ১৭ : ৪২৩; রদ্দুল মুহতার : ৬ : ৩২১; তুহফাতুল ফুকাহা : ৩ : ৮৩; বাদায়েউস সানায়ে : ৪ : ২০২

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান

কবর খননের সুন্নত পদ্ধতি